অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৩.৩ শতাংশ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৩.৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : October 28, 2026

চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার।

 

সে হিসেবে বছর ব্যবধানে অক্টোবরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর একদিনেই দেশে ৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অপরদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৮৩ কোটি ডলার।

 

ফলে অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

Share This