রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে নিউমার্কেটে বলাকা সিনেমা হলের পাশে দোকান বসানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
নিউমার্কেট থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটে বলাকা সিনেমা হলের পাশে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল এবং ঢাকা কলেজের কিছু ছাত্রের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ থেকে ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। স্থানীয় লোকজন জানায়, এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, সাগর খান, সায়মন ইসলাম, মুশফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান, ইমরান হোসেন, জাকির, জাকির, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব।