ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামকে সম্মাননা

ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন এম জহিরুল ইসলামকে সম্মাননা

ময়মনসিংহ প্রতিনিধি : November 02, 2026

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সফল যুব সংগঠক ও যুব উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন স্থানীয় সামাজিক সংগঠন সোস্যাল ইকোনমিক ভলানটারী অ্যাসোসিয়েশন (সেভা)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এন এম জহিরুল ইসলাম।

রবিবার (১ নভেম্বর) ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এন এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুর রহমান লিটন এবং ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।

এন এম জহিরুল ইসলাম একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুব সংগঠন ও উদ্যোক্তা হিসেবে তাঁর এ অর্জনে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও প্রেসক্লাবের নেতারা অভিনন্দন জানিয়েছেন।

Share This