প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এক বার্তায় গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন আইএসপিআর।
এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।