ফেনী ও গোপালগঞ্জে পুলিশ সুপার পদে রদবদল

ফেনী ও গোপালগঞ্জে পুলিশ সুপার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক : November 15, 2026

বাংলাদেশ পুলিশের দুই জেলার পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার। ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This