এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : November 18, 2026

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকের একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Share This