১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

১৩ জেলা ও মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : November 17, 2026

সারাদেশে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি দিচ্ছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনকে সক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন আরও ১৩ টি জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

 

ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলা ও মহানগর, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ; বাগেরহাট জেলা; ভোলা জেলা; পটুয়াখালী জেলা; বরিশাল উত্তর জেলা; বরিশাল দক্ষিণ জেলা; বরিশাল মহানগর; বরগুনা জেলা ও চাঁদপুর জেলা।

 

ঘোষিত কমিটিতে গাজীপুর মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে সাজেদুল ইসলামকে, ‍যিনি আগের কমিটির আহ্বায়ক ছিলেন। সিনিয়র সহসভাপতি করা হয়েছে মাহমুদ হাসান রাজুকে, ‍যিনি আগের কমিটির সদস্য সচিব ছিলেন। সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল।

অন্যদিকে, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইযাছির আকরাম পলাশ, সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মণ্ডল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।

ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোরেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম শিপু।

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। এ ছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন পাইক।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

বরগুনা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি, রবিউল করিম বিপ্লবকে সিনিয়র সহ-সভাপতি, আমিনুল ইসলাম মিন্টুকে সহ-সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া নিহাদ সালমান টুননকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান শরীফ হুলুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটিতে আবু সাঈদ ফরহানকে সভাপতি, গোলাম মোশাওয়ার সোহাগকে সিনিয়র সহ-সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মাহবুবুর রহমান রানাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম ও সামসুল ইসলাম বাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুনতাসির মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটিতে মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌসকে সভাপতি, মোহাম্মদ মোস্তফা কামালকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া জিয়াউদ্দিন রহমান পলাশকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খোরশেদ আলম উজ্জ্বলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি, মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদকে সিনিয়র সহসভাপতি, শহীদুল হাসান আনিচকে সহসভাপতি, আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক, রেজাউল করিম রনিকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রাজু খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিক রহমান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ কায়সার আহমেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফুল ইসলাম জনিকে।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটিতে মো. হাবিবুল্লাহকে সভাপতি, মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি, সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে সাধারণ সম্পাদক, তারেক আল ইমরানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share This