অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক : May 19, 2026

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের দৃষ্টান্ত আবারও সামনে এলো।

অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। তিনি মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

Share This