আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার   : আইনমন্ত্রী

আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : August 28, 2026

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘দেশের আইনজীবীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই।তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে।’

শুক্রবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি নতুন আইনজীবীদের অর্থের পেছনে না ছুটে পেশাদারত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন করা যায় না।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’

Share This