গরু জবাই হলে কাউকে ছাড় দেব না: শুভেন্দু অধিকারী

গরু জবাই হলে কাউকে ছাড় দেব না: শুভেন্দু অধিকারী

আন্তজার্তিক ডেস্ক : October 30, 2026

পশ্চিমবঙ্গে গোহত্যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র 'গোমাতা'র ক্ষতি করা হলে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এ সময় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, গোমাতার সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।

 

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা এবং বেআইনি অবকাঠামো প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম রোধ করতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে তথাকথিত বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া তরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

Share This