প্রবাসীদের সম্পদ সুরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ সরকারের: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ সুরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ সরকারের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : October 13, 2026

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার, যা প্রবাসীদের যে কোনো ধরনের সংকটে কাজ করবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি করা। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এর অন্যতম কারণ অসাধু ব্যাবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আর এ জন্য সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছেন।

Share This