এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংসদে জানিয়েছেন, প্রশ্নটি বর্তমান সরকার নয়, বিগত সরকারের সময় প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি জানেন যে প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারাই এই প্রশ্ন করেছে।
তিনি বলেন, ‘তবু আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি, ফিজিকসের (পদার্থবিজ্ঞান) ৬ ও ৭ নম্বর প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পূর্ণ নম্বর) দিয়ে দেব।’