জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন ডা. শফিকুর রহমান

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : May 07, 2026

জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

 

বৃহস্পতিবার (৭ মে) টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক আইনসভা ভবন পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে তিনি জাপানের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন। এ সময় জাপানের পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে সংসদের কার্যক্রম, ইতিহাস এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

 

সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

 

পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার প্রশংসা করেন।

 

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ (National Diet Building) নামে পরিচিত। এটি টোকিওর নাগাতাচো (Nagatachō) এলাকায় অবস্থিত এবং জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার (ডায়েট) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। জাপানের পার্লামেন্টে মোট ৭১৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

Share This