ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি ২৩ নভেম্বর সরকারি সফরে কক্সবাজার পরিদর্শন করেছেন।
সফরকালে তিনি কক্সবাজার ফায়ার স্টেশন, নির্মাণাধীন ফায়ার স্টেশন ও ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে কক্সবাজার’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সেমিনার শেষে মহাপরিচালক কক্সবাজারের হোটেল ও রেস্তোরাঁগুলোর সার্বিক অগ্নিনিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ইকবাল বাহার বুলবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।