ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: মঈন খান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক : February 24, 2026

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

এর আগে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মঈন খানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পাঁচজন সংসদ সদস্য। 

জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মঈন খান আরও বলেন, বিএনপি সবসময়ই উদারনৈতিক রাজনীতি এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত। 

তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ।

Share This