জিয়ার মাজারে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

জিয়ার মাজারে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : November 04, 2026

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং।

 

 বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে প্রতিনিধিদলটি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানায় এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত গেস্ট বইয়ে স্বাক্ষর করেন লিউ হাইশিং। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী চীনা প্রতিনিধিদলটিকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।

 

অনুষ্ঠানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এবং ঢাকার চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।

Share This