থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রয়্যাল মানিটারি অথরিটির (আরএমএ) গভর্নর ইয়াংচেন তশোগিয়েল।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপ-সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ভুটানের রয়্যাল মানিটারি অথরিটির ডেপুটি গভর্নর মিস উগিয়েন চোডেন উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে উভয় পক্ষের প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেছেন।