শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক : September 05, 2026

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে শহীদ জিয়া পাঠাগার আয়োজিত বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।এ সময় তিনি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

এ সময় তিনি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

 

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে পাঠাগার ছড়িয়ে পড়ুক।

শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে।

 

তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বাড়বে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতার, দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ, দিক-নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়। 

 

এ সময় ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতির উদ্দেশে লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার কিছু অংশ পাঠ করেন। তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক। জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী। দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী। তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা। 

বক্তব্য শেষে তিনি স্টলগুলো পরিদর্শন করেন।

Share This