ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছে: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : September 09, 2026

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছিত ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

পরে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে যে সব নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন, তাদেরও নিপীড়ন করা হয়েছে।

 

যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরষ উল্লেখ করে তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।

জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, জ্বালানি সংকট আন্তর্জাতিক বিষয়, এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যুগান্তরকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share This