জেলেনস্কির সঙ্গে মার্কিন দূতদের বৈঠক

জেলেনস্কির সঙ্গে মার্কিন দূতদের বৈঠক

আন্তজার্তিক ডেস্ক : September 07, 2026

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে ইউক্রেনে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, সংঘাত সমাধানে ভূখণ্ডগত বিষয়টি প্রাসঙ্গিক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত জাতীয় নেতাদের সিদ্ধান্তেই হবে।

বৈঠকে শুধু ভূখণ্ডগত প্রশ্ন নয়, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা এবং পুনর্গঠনের অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি—এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। জেলেনস্কি বলেন, সামরিক বাহিনীকে শক্তিশালী রাখাই হবে ভবিষ্যতের প্রধান নিরাপত্তা নিশ্চয়তা। এ ছাড়া যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়ালে জ্বালানি খাত ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বিপুল পরিমাণ মার্কিন এলএনজির ওপর নির্ভর করার কথা জানান তিনি। জেলেনস্কি একটি মর্যাদা পূর্ণ, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী শান্তির ওপর জোর দিয়ে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।মস্কো ও কিইভে ওয়াশিংটনের এই সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের লক্ষ্য হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা।

মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, ওয়াশিংটন সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক উপায়ে শান্তির পক্ষে। মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত ইতিবাচক ধারণাগুলো তারা কিইভের বৈঠকে নিয়ে এসেছেন। সংঘাত সমাধানে পরবর্তী ধাপের আলোচনায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় অংশীদাররাও যোগ দেবে।

Share This