ধানমন্ডি ৩২-এ নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

ধানমন্ডি ৩২-এ নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

নিজস্ব প্রতিবেদক : November 17, 2025

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি।

সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা। 

Share This