বাড়লো বিদ্যুতের দাম

বাড়লো বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক : June 03, 2026

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বর্তমান দাম প্রতি কিলোওয়াট ৯ টাকা ১১ পয়সা। প্রতি কিলোওয়াট ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। নতুন এই দামে বিলিং মাস জুন থেকেই কার্যকর হবে। 

বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করে। 

এছাড়া পাইকারি বিদ্যুতের দাম এক টাকা ৩৯ পয়সা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জ শূন্য দশমিক ৩১৩৫ থেকে শূন্য দশমিক ০৭৫১ টাকা বাড়িয়ে শূন্য দশমিক ৩৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করে।

Share This