দমন-পীড়নের রাজনীতি আর চলবে না: জামায়াত আমির

দমন-পীড়নের রাজনীতি আর চলবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : November 07, 2026

দেশে কি আদৌ কোনো সরকারব্যবস্থা আছে, প্রশ্ন রেখে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

 

শনিবার (৭ নভেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসনসংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’

 

তিনি আরও বলেন, ‘অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’

Share This