বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : June 09, 2026

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

 বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায় আলোচনায়।

প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী।

অপরদিকে, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।

Share This