দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : July 12, 2026

দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 
 
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
সেইসঙ্গে জেলাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে বছরের তৃতীয় বৃষ্টিবলয় ‘ধারা’র প্রভাবে দেশজুড়ে বৃষ্টি অব্যাহত। থেমে থেমে কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে বৃষ্টি নামছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।

কয়েকদিনের অব্যাহত এই বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় এবং দেয়াল ধসে বিভিন্ন জেলায় মারা গেছে কয়েকজন।

এছাড়া পানিতে ডুবে মৃত্যুর একাধিক ঘটনাও ঘটেছে। অব্যাহত এই বৃষ্টি আরও দুই দিন তাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

Share This