শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

নিজস্ব প্রতিবেদক : November 26, 2026

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক অন্য ব্যক্তি হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন কয়েকজন।

এ সময় ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে একজন তার কাছে নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’ এরপর তাঁকে চড় মারার পাশাপাশি কান ধরতেও বাধ্য করা হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার আহ্বান জানাতে শোনা যায়। ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতির কথাও বলা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, কয়েকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

তারা সম্ভবত কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে।

Share This