পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অ্যাবের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন সংগঠনটির আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ।
মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।