সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : August 31, 2026

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য উঠছে মন্ত্রিসভার বৈঠকে। 

 

সোমবার (৩১ আগস্ট) আয়োজিত এই বৈঠকে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

 

মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নতুন বেতন কাঠামোর সব বিষয় ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

 

এর আগে গত ১৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, নতুন পে স্কেলের কাজ প্রায় শেষ এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হবে।

 

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে।

 

প্রক্রিয়াটি শেষ হলে শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই শুরু হবে প্রজ্ঞাপন জারির মূল কাজ।

আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে পে স্কেল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

Share This