রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : August 18, 2026

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সম্মেলন স্থলে উপস্থিত হন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সম্মেলনে দেশের রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, করদাতাদের সেবা সহজীকরণ এবং রাজস্ব আহরণে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও সম্মেলনে আলোচনা হতে পারে।

সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজস্ব প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরা হবে।

Share This