আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

আন্তজার্তিক ডেস্ক : February 24, 2026

পাকিস্তান আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়ে শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনেট অধিবেশনে তিনি এ তথ্য জানান। অধিবেশনটির সভাপতিত্ব করেন ইউসুফ রেজা গিলানি।

তারিক ফজল চৌধুরী বলেন, পাকিস্তানের ভেতরে চলমান সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আত্মরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান। 

তিনি বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত তথ্য আফগান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তবে তালেবান সরকার এসব নেটওয়ার্ক ভেঙে দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

Share This