এবার ৩৯ ব্যাংক মিলে খুলছে স্টার্টআপ কোম্পানি!

এবার ৩৯ ব্যাংক মিলে খুলছে স্টার্টআপ কোম্পানি!

নিজস্ব প্রতিবেদক : May 08, 2026

বিভিন্ন খাতের তরুণ উদ্যোক্তাদের তহবিল যোগান দিতে ‘স্টার্টআপ’ কোম্পানি খুলছে ৩৯টি বাণিজ্যিক ব্যাংক।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বা বিএসআইসি নামে আগামী ১২ মে এর যাত্রা শুরু হচ্ছে; ব্যাংকগুলো এর তহবিলের যোগান দেবে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ কোম্পানি গঠনে নেতৃত্ব দিচ্ছে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি।

“আমরা প্রাথমিকভাবে সেইসব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেবো, যারা ইতোমধ্যে তাদের ধারণাগুলোকে কিছুটা যাচাই করেছেন, ‘প্রোটোটাইপ’ বা প্রাথমিক পর্যায়ে ব্যবসা শুরু করেছেন।” বিএসআইসি ‘বাস্তবসম্মত ও বিনিয়োগ উপযোগী’ ব্যবসায় ঋণের বদলে মূলধন যোগান দেবে মন্তব্য করে তিনি বলেন, “কোম্পানি পুঁজি হিসেবে মূলধন যোগাবে। কোনো ঋণ দেবে না। মালিকানায় থাকবে, পরিচালনা দেখবে। ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে বিএসআইসি কাজ করবে।”

কোনো কোম্পানিতে মূলধন যোগানের পাশাপাশি শেয়ার কিনেও অংশীদার হবে বিএসআইসি। প্রতি বছর ৩৯ ব্যাংক তাদের নিট মুনাফার ১ শতাংশ হারে বিএসআইসিতে মূলধন বাড়াবে।

কোম্পানিটি ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করে নিবন্ধন নিয়েছে যৌথ মূলধনী ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কাছ থেকে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১২ মে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিসিআইসি গঠন করা হলেও এর অংশীদারিত্বে বা পরিচালনার কোনোপর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব রাখা হয়নি। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা হলেও বিএসআইসি কোনো ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান না হওয়ায় এর উপর কোনো নিয়ন্ত্রণ বা তদারকির সুযোগ নেই কেন্দ্রীয় ব্যাংকের।

বিএসআইসির পরিচালনায় স্বচ্ছতা ও তদারকির দায়িত্বে কে থাকবে, এ প্রশ্নে মাসরুর আরেফিন বলেন, “আমরা একটি পরিকল্পনা করছি কীভাবে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ করানো যায়। এটি নিয়ে আলোচনা চলছে, ভবিষ্যতে কোনো ফরম্যাটে নিয়ন্ত্রক সংস্থার একটি তদারকির বিষয়ে অন্তর্ভুক্ত হবে।” এর আগে ২০২১ সালে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের তহবিল যোগান দিতে সরকারি উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল দিয়ে ‘স্টার্টআপ’ তহবিল গঠন করা হয়, যার সুদহার ধরা হয় ৪ শতাংশ।

সেখান থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল নিয়ে উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে পারবে।

এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি বছরের নিট মুনাফার ১ শতাংশ হারে অর্থ যোগান দিয়ে একটি ‘স্টার্টআপ তহবিল’ গঠনের সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত ৫২টি ব্যাংক এ তহবিল গঠন করেছে। এর জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব ‘স্টার্টআপ’ নীতিমালা তৈরি করতে হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়। তহবিলের সম্মিলিত আকার এখন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দুটি তহবিল মিলে এখন হাজার কোটি টাকা ছাড়ালেও ব্যাংকগুলোর এ খাতে বিনিয়োগ ৫০ কোটি টাকাও ছাড়ায়নি।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ তহবিল থেকে ১১ জন উদ্যোক্তার জন্য বিনিয়োগ নিতে পেরছে ব্যাংকগুলো। আর পরিমাণও খুব বেশি নয়। বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল গঠন করলেও সেখান থেকে বিনিয়োগ আশাব্যঞ্জক নয়।”

তিনি বলেন, “এজন্য কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের তত্ত্বাবধানে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনে সহায়তা করা হয়েছে। যে জন্য তহবিলটি গঠন করা হল, তা যেন উদ্যোক্তাদের কাছে পৌঁছানো যায়।

“একটি ডেডিকেটেড প্রতিষ্ঠান হলে হয়ত তহবিলটির উদ্দেশ্য পূরণ হবে।”

Share This