৭ নভেম্বর জাতীয়তাবাদের উৎসবিন্দু: জহির উদ্দিন

৭ নভেম্বর জাতীয়তাবাদের উৎসবিন্দু: জহির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : November 15, 2026

৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও বিকাশের ধারাবাহিকতার ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

 

শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। 

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন যৌথভাবে এ আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ঘটনা। ওই দিন সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ক্ষেত্র তৈরি করেছিল।

 

অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দি অ্যাফেয়ার্স সঞ্চিতা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও কনস্যুলেট ও স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Share This