দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ মে) মূল্যবান এই ধাতু দুটি নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।
সবশেষ গতকাল সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ভরিতে ১১৭ টাকা বৃদ্ধি করে, যা সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
নতুন সমন্বয় অনুযায়ী আজ বাজারে স্বর্ণ ও রুপার দাম নিচে দেওয়া হলো:
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে গত ২৩ মে বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৯ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে। অন্যদিকে রুপার দাম এ বছর মোট ৪০ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।