কমল সোনার দাম, ভরি কত?

কমল সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক : October 05, 2026

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। যা আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা ও ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। 

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৩ হাজার ৪৯৮ টাকা।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

Share This