পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : September 07, 2025

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।

ইশিবা দাবি করেছেন যে, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।

Share This