ভেনেজুয়েলার তেল আয়েই যুদ্ধের খরচ পুষিয়েছে ইরান: ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আয়েই যুদ্ধের খরচ পুষিয়েছে ইরান: ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক : May 23, 2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে।

 

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে- ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।

 

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

 

ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে।

Share This