হরমুজ প্রণালিতে মাইন অপসারণের প্রস্তাব ফ্রান্সের

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের প্রস্তাব ফ্রান্সের

আন্তজার্তিক ডেস্ক : April 17, 2026

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মাইন অপসারণের সক্ষমতা ব্যবহারের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভউট্রিন ফরাসি টিভি স্টেশন টিএফওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

ক্যাথরিন ভউট্রিন জানান, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর মাইন অপসারণের বিশেষ সক্ষমতা রয়েছে, যা হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

 

তিনি বলেন, পুরোপুরি সুরক্ষিত এসকর্ট সেবা প্রদানের সক্ষমতা আমাদের রয়েছে। এটি অবশ্যই কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নয়।

Share This