ঈদ উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি

ঈদ উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক : May 18, 2026

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ফলে আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

সোমবার (১৮ মে) নোয়াবের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। 

নোটিশে সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ থাকবে।

এদিকে, ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This