জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক : April 18, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে রোববার দুপুর ২টায় জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

এর আগে গত ২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে পদাধিকারবলে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দলের ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Share This