পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না : আমানউল্লাহ আমান

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না : আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক : September 14, 2026

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানউল্লাহ আমান বলেছেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।দেশের মানুষ এখন গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। জনগণের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।এখন দেশের মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ।

 

তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। কোনো অপশক্তি যাতে আবার দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।এখন দেশের মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ।

 

তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। কোনো অপশক্তি যাতে আবার দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।

 

কৃষকদের সার প্রাপ্তির বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকরা সময়মতো সার পাবেন। কেউ কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, জাতীয় ইস্যু হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বেড়েছে। তবে এটি সাময়িক সংকট। যুদ্ধের কারণে সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। দ্রুত এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, দিন দিন নারীরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছেন। মাদক সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক ড. মো. আব্দুস সাত্তার বেগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার প্রমুখ।

Share This