মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ আটক

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক : February 07, 2026

রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ মিমি দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মো. জহিরুল ইসলাম নামে এক সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। ‎

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বসিলা আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। যদিও ব্যবসায়ীরা তার ভয়ে কখনো লিখিত অভিযোগ দেয়নি। 

তবে মৌখিকভাবে বেশ কিছুদিন ধরে জহিরুলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন ভুক্তভোগীরা। অবশেষে গতরাতে তিনি আটক হলেন সেনাবাহিনীর হাতে। পরবর্তীতে জহিরুলের দেওয়া তথ্য অনুযায়ী তার অফিসে অভিযান চালিয়ে আরেকটি একই ধরনের পিস্তল উদ্ধার করা হয়।

‎অভিযান শেষে আটককৃত জহিরুলকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‎

Share This