শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না: ইরানের নৌ-প্রধান

শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না: ইরানের নৌ-প্রধান

আন্তজার্তিক ডেস্ক : August 22, 2026

ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না। 

শুক্রবার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রণালি ও নৌপথগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এসব এলাকায় শক্তিশালী উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, শত্রুকে দেশের সীমারেখা ও সীমানা অতিক্রম করতে দেওয়া হবে না। এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কতা ও প্রস্তুতির কারণে শত্রু তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।

রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের অন্যতম দায়িত্ব হলো শত্রুকে ইসলামি প্রজাতন্ত্রের পবিত্র ভূখণ্ডের কাছেও আসতে না দেওয়া। কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তাকে ইরানের সশস্ত্র বাহিনীর জবাবের মুখোমুখি হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘আজ ইরানের জনগণের সন্তানরা সমুদ্রে অবস্থান করছে এবং তারা শত্রুকে এক পা-ও এগোতে দেবে না।’

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে। আগেও যেমন বলা হয়েছে, শত্রু যদি তার সর্বশক্তি নিয়ে মাঠে নামে, ইরানও সর্বশক্তি দিয়ে তার মোকাবিলায় প্রস্তুত থাকবে।

ইরানের শক্তি ও প্রতিরোধ সক্ষমতায় জনগণের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের জনগণের শক্তি ও দৃঢ় সংকল্পই আজ শত্রুকে অচল করে দিয়েছে।

Share This