ডাকসু নির্বাচন মাস্টার দা সূর্যসেন হলে নির্বাচিত হলেন যারা

ডাকসু নির্বাচন মাস্টার দা সূর্যসেন হলে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : September 11, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে নতুন হল সংসদ কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে চারটার দিকে ফল ঘোষণা করা হয়।

সূর্যসেন হল সংসদের ভিপি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আজিজুল হক। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ইতিহাস বিভাগের মোখলেছুর রহমান, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন মার্কেটিং বিভাগের রিয়াজ উদ্দীন সাকিব।

 

 

এ ছাড়া সাহিত্য সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান, সংস্কৃতি সম্পাদক পদে সাব্বির রহমান, পাঠকক্ষ সম্পাদক পদে মোহাম্মদ ইমরান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মো. সুভান আলী হৃদয়, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মো. রাসেল সরকার অন্তর এবং সমাজসেবা সম্পাদক পদে মোহাম্মদ আলী শাকিব নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- রাফিউল ইসলাম, মো. সাইয়েদুজ্জামান নূর, রফিকুল ইসলাম রফিক এবং মুহাইমুন হোসেন।

Share This