বর্জ্য অপসারণে ডিএসসিসির রেকর্ড

বর্জ্য অপসারণে ডিএসসিসির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : May 30, 2026

ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি) গত দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান  এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহার দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে। অর্থাৎ, গত দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

Share This