খাল পুনরুদ্ধারেই জলাবদ্ধতার সমাধান: ডিএনসিসি প্রশাসক

খাল পুনরুদ্ধারেই জলাবদ্ধতার সমাধান: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : July 13, 2026

গুলশান লেকপারের রাস্তার ভাঙন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (১৩ জুলাই) বিকেলে লেকের পানিতে ডুবে গিয়ে ধসে যাওয়া গুলশান-শাহাজাদপুর সংযোগ সড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই প্রতিশ্রুতি দেন।

‎‎প্রশাসক বলেন, আমরা যদি নগরবাসী সবাই সচেতন হই এবং ড্রেন ব্যবস্থা যদি আরও উন্নত করা যায়, তাহলে ভবিষ্যতে বৃষ্টির পানি আর কোনো রাস্তায় জমে থাকবে না।

‎‎প্রশাসক নগরবাসীকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলাসহ ড্রেনগুলো পরিষ্কার রাখার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

‎‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএনসিসির যে সকল খাল বেদখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করে নগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।

‎‎তিনি আরও বলেন, খালগুলো পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কখনোই কমবে না এবং জনদুর্ভোগ দূরীকরণ সম্ভব হবে না। তাই নগরকে বাঁচাতে হলে এবং ভবিষ্যতে সুন্দর নগর গড়ার জন্য খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন।

‎‎প্রশাসক বেদখল খালগুলো দখলমুক্ত করার জন্য সাংবাদিক ও নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতার করার আহ্বান জানান।

Share This