১২ কেজি সিলিন্ডারে বড় মূল্যবৃদ্ধি, দাম বাড়ল ২৫২ টাকা

১২ কেজি সিলিন্ডারে বড় মূল্যবৃদ্ধি, দাম বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক : October 04, 2026

দেশের বাজারে ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।v

এছাড়াও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।  তারও আগে আগস্ট মাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছিল এক হাজার ৫৯৮ টাকা।

Share This