বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আশাবাদ

বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আশাবাদ

নিজস্ব প্রতিবেদক : June 15, 2026

বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত H.E. Mr. SAIDA Shinichi সোমবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা করেন।

সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Share This