সতর্ক বিজিবি, ব্যর্থ হলো বিএসএফের পুশইন উদ্যোগ

সতর্ক বিজিবি, ব্যর্থ হলো বিএসএফের পুশইন উদ্যোগ

লালমনিরহাট প্রতিনিধি : June 15, 2026

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় তিন নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পুশইনের আনা ব্যক্তিদের বর্তমানে ভারতের কাটাঁতারের ওপারে  ভারতের ভিতরে নিয়ে গেছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তের ওপারে ভারতের দাওয়ারিকামারী গ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটে ঘটেছে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়ন কালিরহাট গ্রাম সীমান্তের ৮৫৫ মেইন পিলারের লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের ভারতের দাওয়ারিকামারী সীমান্তে ভারতে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাটাঁতারের ওপারে ভারতের রেখে সীমান্ত সার্চ লাইট বন্ধ করে তাদের গেইট দিয়ে বাংলাদেশে জোরপৃবক পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিজিবি ক্যাম্পের (বিওপি) বিজিবির টহল দলের সদস্যরা টের পেয়ে তাৎক্ষনিক বিএসএফকে সর্তকবাতা ও বিজিবির টহলদলে সক্রিয় অবস্থানের কথা জানালে। ভারতীয় বিএসএফ সদস্যদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে তাদের আর ভারতের সীমান্ত লাগোয়া স্থানে দেখা যায়নি বলে সূত্রটি নিশ্চিত করেছেন।  

তবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানের ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছেন।

Share This