মুশফিকুল ফজল আনসারীকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : June 16, 2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর পেয়ে তাকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন সিএমএইচের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর বিগ্রেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সুলতানা।

হাসপাতালে পৌঁছে সেনাপ্রধান রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ ছাড়াও তাকে দেখতে যান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।

Share This