নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক : September 03, 2026

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

 

বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষে সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে সংসদে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

 

নতুন কমিটির সভাপতি হিসেবে আমানউল্লাহ আমানের পাশাপাশি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১০-এর নিলোফার চৌধুরী মনি, সংরক্ষিত মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৪০-এর মোসা. নাজমুন নাহার।

 

নতুন দায়িত্বের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও সংশ্লিষ্ট বিষয় সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে পর্যালোচনা ও তদারকিতে নেতৃত্ব দেবেন আমানউল্লাহ আমান।

Share This